ন নিত্যানন্দ নিত্যানন্দ [ nityānanda ] বিণ. সবসময় আনন্দে থাকে এমন, সর্বদা আনন্দিত। ☐ বি. প্রভু নিত্যানন্দ, নিতাই, শ্রীগৌরাঙ্গের লীলাসহচর। [সং. নিত্য + আনন্দ]।
ন নিত্যক্রিয়া নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।
ন নিত্যকৃত্য নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।
ন নিত্যকর্ম নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।
ন নিত্যনৈমিত্তিক নিত্যনৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)।
ন নিত্যপ্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)।