নিদানশাস্ত্র

নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।

নিদানবিদ্যা

নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।

নিদানতত্ত্ব

নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।

নিদান

নিদান [ nidāna ] বি. 1 মূল কারণ (রোগের নিদান); 2 (আয়ু.) রোগের কারণ বা লক্ষণ নির্ণয় (নিদানতত্ত্ব); 3 রোগনির্ণায়ক শাস্ত্র; 4 সারকথা (শাস্ত্রের নিদান)। ☐ বিণ. 1 অন্তিম, চরম, শেষ (নিদানকাল); 2 অন্তত, একান্ত (নিদানপক্ষে; তু. কথ্য নিদেন)। [সং. নি + √ দা + অন]। নিদান কাল বি. মৃত্যুকাল, অন্তিম সময়। নিদান তত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।

নিদাঘ

নিদাঘ [ nidāgha ] বি. 1 গ্রীষ্মকাল; 2 উত্তাপ (নিদাঘপীড়িত)। [সং. নি + √ দহ্ + অ]।

নিদর্শনা

নিদর্শনা [ nidarśanā ] বি. (অল.) সাদৃশ্যহেতু অস্বাভাবিক গুণ ধর্ম বা কার্য আরোপবাচক অর্থালংকারবিশেষ, যথা-‘ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে’: মধু।

নিদর্শন

নিদর্শন [ nidarśana ] বি. 1 উদাহরণ, দৃষ্টান্ত (এ তাঁর মহত্ত্বেরই নিদর্শন); 2 প্রমাণ, উল্লেখ (পাণ্ডিত্যের নিদর্শন); 3 চিহ্ন (প্রাচীন সভ্যতার নিদর্শন)। [সং. নি + √ দৃশ্ + অন]।

নিদর্শক

নিদর্শক [ nidarśaka ] বিণ. নির্দেশক, নির্দেশ করে এমন (চিত্তচাঞ্চল্যের নিদর্শক); সূচক। [সং. নি + √ দর্শি + অক]।

নিথর

নিথর [ nithara ] বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ, নিস্তব্ধ (নিথর দেহ, নিথর বনভূমি)। [বাং. নি + থর < সং. স্হির। তু. হি. নিথরনা (চুইয়ে পড়া)।