ধ ধোপা ধোপা, (আঞ্চ.) ধোবা [ dhōpā, (āñca.) dhōbā ] বি. জামাকাপড় কাচা বা ধোলাই করা যার পেশা, রজক। [বাং. ধোপ + আ]। ধোপা নাপিত বন্ধ করা ক্রি. বি. সমাজচ্যুত বা একঘরে করা। ধোপানি বি. (স্ত্রী.) ধোপার স্ত্রী।
ধ ধ্বজাধারী ধ্বজাধারী (-রিন্) বিণ. ১. পতাকা বহন করে এমন; ২. (আল.) উপাধি, বংষ বা ফোঁটা তিলক প্রভৃতির গর্বে গর্বিত ব্যক্তি; ৩. (আল.) (ব্যঙ্গে) কোনো প্রতিষ্ঠান বা সংস্হার সমর্থক (ধর্মের ধ্বজাধারী)।
ধ ধ্বজা ধ্বজা [ dhbajā ] বি. পতাকা, নিশান, ধ্বজ (জয়ধ্বজা)। [সং. ধ্বজ + আ (স্ত্রী.)]। ধ্বজাধারী (-রিন্) বিণ. ১. পতাকা বহন করে এমন; ২. (আল.) উপাধি, বংষ বা ফোঁটা তিলক প্রভৃতির গর্বে গর্বিত ব্যক্তি; ৩. (আল.) (ব্যঙ্গে) কোনো প্রতিষ্ঠান বা সংস্হার সমর্থক (ধর্মের ধ্বজাধারী)।
ধ ধোলাই ধোলাই [ dhōlāi ] বি. ১. ধোয়া, ধৌত করা; ২. ধোপ; ৩. ধোয়ার বা কাচার মজুরি; ৪. (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। ☐ বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]।
ধ ধূর্ত ধূর্ত [ dhūrta ] বিণ. ১. (প্রধানত মন্দ অর্থে) চতুর; ২. ধড়িবাজ; ৩. শঠ; প্রবঞ্চক; ৪. (বিরল) জুয়াড়ি। [সং. ধূর্ব্ + ত]। ধূর্ততা, ধূর্তামি, ধূর্তামো বি. শঠতা, প্রবঞ্চনা; (মন্দ অর্থে) চতুরতা, চালাকি।