ধূর্ততা

ধূর্ততা, ধূর্তামি, ধূর্তামো বি. শঠতা, প্রবঞ্চনা; (মন্দ অর্থে) চতুরতা, চালাকি।

ধূর্জটি

ধূর্জটি [ dhūrjaṭi ] বি. শিব। [সং. ধূর্ (বিশ্বের ভার বা গঙ্গা) + জটা + ইন্ (সমাসান্ত)]।

ধুম্বল

ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. ১. ঢাক; ২. ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]।

ধুমুল

ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. ১. ঢাক; ২. ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]। ধুমুল দেওয়া ক্রি. ১. ঢাক বা খোল বাজানো; ২. জোরে প্রচার করা, ঢেঁড়া পিটানো।

ধুমুল দেওয়া

ধুমুল দেওয়া ক্রি. ১. ঢাক বা খোল বাজানো; ২. জোরে প্রচার করা, ঢেঁড়া পিটানো।

ধুপচি

ধুপচি [ dhupaci ] বি. ধুনুচি, যে পাত্রে ধুপধুনো জ্বালা হয়। [সং. ধূপ + তুর. চি]।

ধুন

ধুন [ dhuna ] বি. (সাধারণত বাদ্যযন্ত্রে বাজানো হয় এমন) হালকা চালের এবং এক বা একাধিক রাগের মিশ্রণে তৈরি গত্। [হি. ধুন]।

ধুত

ধুত, ধূত [ dhuta, dhūta ] বিণ. ১. কম্পিত, জোরে নাড়ানো বা ঝাঁকানো হয়েছে এমন; ২. বিদূরিত; ৩. ভর্ত্সিত, তিরস্কৃত। [সং. √ ধু + ত, √ ধূ + ত]।

ধুচুনিটুপি

ধুচনিটুপি, ধুচুনিটুপি বি. বাঁশ বেত প্রভৃতির শলাকা দিয়ে তৈরি ধুচুনির আকারের টুপিবিশেষ।

ধুচনিটুপি

ধুচনিটুপি, ধুচুনিটুপি বি. বাঁশ বেত প্রভৃতির শলাকা দিয়ে তৈরি ধুচুনির আকারের টুপিবিশেষ।