ধূলিশয্যা

ধূলিশয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা।

ধূলি

ধূলি [ dhūli ] বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ধূলিধূসর, ধূলিধূসরিত, ধূলিমলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ধূলিপটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ধূলিময় বিণ. ধুলাপূর্ণ। ধূলিশয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ধূলিসাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ।

ধূলিসাত্

ধূলিসাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ।

ধূসরিমা

ধূসরিমা (-মন্) বি. ধূসরতা; ধূসর বর্ণ (‘এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়’: রবীন্দ্র)।

ধূসর

ধূসর [ dhūsara ] বি. ঈষত্ পাংশুবর্ণ, ছাই রং। ☐ বিণ. ১. পাংশুল, পাঁশুটে, ছাইরঙা (ধূসর মাটি); ২. অনুজ্জ্বল; বৈচিত্র্যহীন (‘ধূসর জীবনের গোধূলিতে’: রবীন্দ্র)। [সং. ধূ + সর]। ধূসরিত বিণ. ধূসর হয়েছে এমন। ধূসরিমা (-মন্) বি. ধূসরতা; ধূসর বর্ণ (‘এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়’: রবীন্দ্র)।

ধেয়ানো

ধেয়া, ধেয়ানো [ dhēẏā, dhēẏānō ] ক্রি. ১. ধ্যান করা (‘বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়’: ভা. চ.); ২. স্মরণ করা; চিন্তা করা। [< সং. ধ্যান]।

ধেয়া

ধেয়া, ধেয়ানো [ dhēẏā, dhēẏānō ] ক্রি. ১. ধ্যান করা (‘বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়’: ভা. চ.); ২. স্মরণ করা; চিন্তা করা। [< সং. ধ্যান]।