ধূলি
ধূলি [ dhūli ] বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ধূলিধূসর, ধূলিধূসরিত, ধূলিমলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ধূলিপটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ধূলিময় বিণ. ধুলাপূর্ণ। ধূলিশয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ধূলিসাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ।
ধূসর
ধূসর [ dhūsara ] বি. ঈষত্ পাংশুবর্ণ, ছাই রং। ☐ বিণ. ১. পাংশুল, পাঁশুটে, ছাইরঙা (ধূসর মাটি); ২. অনুজ্জ্বল; বৈচিত্র্যহীন (‘ধূসর জীবনের গোধূলিতে’: রবীন্দ্র)। [সং. ধূ + সর]। ধূসরিত বিণ. ধূসর হয়েছে এমন। ধূসরিমা (-মন্) বি. ধূসরতা; ধূসর বর্ণ (‘এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়’: রবীন্দ্র)।