ধনে

ধনিয়া, ধনে [ dhaniẏā, dhanē ] বি. মশলা হিসাবে ব্যবহৃত শস্যবিশেষ, বা তার গাছ। [সং. ধন্যাক]।

ধনদাতা

ধনদাতা (-তৃ) ধনদায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ধনদাত্রী, ধনদায়িকা, ধনদায়িনী।

ধনমদ

ধনগর্ব, ধনমদ বি. ধনবান হওয়ার জন্য অহংকার।

ধনগর্ব

ধনগর্ব, ধনমদ বি. ধনবান হওয়ার জন্য অহংকার।

ধনিক

ধনিক [ dhanika ] বিণ. বি. 1 পুঁজিপতি, স্বীয় অর্থবলে ব্যাবসাবাণিজ্য পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী (ধনিকশ্রেণি); 2 মহাজন; 3 ধনশালী, ধনী (ধণিকের ধন, গরিবের শ্রম)। [সং. ধন + ইক, কিংবা ধনিন্ + ক (স্বার্থে)]। ধনিকা বিণ. বি. (স্ত্রী.) 1 ধনিকবধূ; 2 যুবতী; 3 সুন্দরী।

ধনি

ধনি1 [ dhani1 ] অব্য. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) রমণীকে সম্বোধনকালে ব্যবহৃত শব্দবিশেষ, ধন্যা (‘ধনি ধনি তুহারি সোহাগ’: বিদ্যা; ‘সোহাগ চাঁদবদনী ধনি নাচো তো দেখি’)। [সং. ধন্যা]। ধনি2 [ dhani2 ] বিণ. বি. (কাব্যে) সুন্দরী, যুবতী (‘ধনি মুখমণ্ডল চান্দবিরাজিত’: বিদ্যা., ‘সেথায় আজিকে যাও তুমি, ধনি’: রবীন্দ্র)। [সং. ধনিকা]।

ধনাশ্রী

ধনশ্রী, ধনাশ্রী [ dhanaśrī, dhanāśrī ] বি. সংগীতের রাগিণীবিশেষ, ধানশি। [সং. ধন + শ্রী (সমাসান্ত)]।

ধনশ্রী

ধনশ্রী, ধনাশ্রী [ dhanaśrī, dhanāśrī ] বি. সংগীতের রাগিণীবিশেষ, ধানশি। [সং. ধন + শ্রী (সমাসান্ত)]।

ধনলিপ্সা

ধনতৃষা, ধনতৃষ্ণা, ধনপিপাসা, ধনলালসা, ধনলিপ্সা বি. অর্থলাভের প্রবল বাসনা।