ধনদাতা

ধনদাতা (-তৃ) ধনদায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ধনদাত্রী, ধনদায়িকা, ধনদায়িনী।

ধনমদ

ধনগর্ব, ধনমদ বি. ধনবান হওয়ার জন্য অহংকার।

ধনগর্ব

ধনগর্ব, ধনমদ বি. ধনবান হওয়ার জন্য অহংকার।

ধনজন

ধনজন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন (‘ধনে জনে আছি জড়ায়ে’: রবীন্দ্র)।

ধনগৌরব

ধনগৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা।