ধনুষ্টংকার

ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus.

ধনু

ধনু, ধনুঃ [ dhanu, dhanuḥ ] (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন...

ধনী

ধনী2 [ dhanī2 ] (-নিন্) বিণ. ধনবান, ধনশালী, বড়লোক। [সং. ধন + ইন্]। স্ত্রী. ধনিনী।

ধনিষ্ঠা

ধনিষ্ঠা [ dhaniṣṭhā ] বি. (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. ধনবত্ + ইষ্ঠ + আ]।

ধনে

ধনিয়া, ধনে [ dhaniẏā, dhanē ] বি. মশলা হিসাবে ব্যবহৃত শস্যবিশেষ, বা তার গাছ। [সং. ধন্যাক]।

ধনিয়া

ধনিয়া, ধনে [ dhaniẏā, dhanē ] বি. মশলা হিসাবে ব্যবহৃত শস্যবিশেষ, বা তার গাছ। [সং. ধন্যাক]।

ধনচে

ধনিচা, ধনচে [ dhanicā, dhanacē ] বি. মূলত সবুজসাররূপে এবং জ্বালানি হিসাবে ব্যবহৃত পাটগাছের মতো গাছবিশেষ। [দেশি]।

ধনিচা

ধনিচা, ধনচে [ dhanicā, dhanacē ] বি. মূলত সবুজসাররূপে এবং জ্বালানি হিসাবে ব্যবহৃত পাটগাছের মতো গাছবিশেষ। [দেশি]।