ধনেশ

ধনেশ [ dhanēśa ] বি. 1 ধনদেবতা, কুবের; 2 শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখিবিশেষ, hornbill. ☐ বিণ. ধনবান, ধনী। [সং. ধন + ঈশ]।

ধনুর্ধর

ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়।

ধনুর্বেদ

ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত।

ধনুর্ভঙ্গ পণ

ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা।

ধনুষ্কোটি

ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ।