ঢেঁকি

ঢেঁকি [ ḍhēnki ] বি. ১. ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; ২. (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। ঢেঁকিশাক বি. ভোজ্য শাকবিশেষ। ঢেঁকিশাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা।

ঢেউতোলা

ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)।

ঢেউখেলানো

ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)।

ঢেউ দেওয়া

ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা।

ঢুসোঢুসি

ঢুসাঢুসি, (কথ্য) ঢুসোঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো)

ঢুসাঢুসি

ঢুসাঢুসি, (কথ্য) ঢুসোঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো)

ঢুসানো

ঢুসানো ক্রি. মাথা বা শিং দিয়ে আঘাত করা, ঢুঁ মারা; গুঁতানো। ☐ বি. উক্ত অর্থে।

ঢুসা

ঢুসা ক্রি. ঢুঁ দেওয়া, ঢুঁ মারা, গুতানো।

ঢুস

ঢুস [ ḍhusa ] বি. (আঞ্চ.) ঢুঁ; শিং বা মাথা দিয়ে গুঁতো। [ঢু দ্র] ঢুসা ক্রি. ঢুঁ দেওয়া, ঢুঁ মারা, গুতানো। ঢুসানো ক্রি. মাথা বা শিং দিয়ে আঘাত করা, ঢুঁ মারা; গুঁতানো। ☐ বি. উক্ত অর্থে। ঢুসাঢুসি, (কথ্য) ঢুসোঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো)

ঢেরি

ঢেরি, ঢেড়ি [ ḍhēri, ḍhēḍi ] বি. রাশি, স্তূপ (ঢেরি করে রাখা)। [হি. ঢেড়ী]।