ঢাকনি

ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি. ১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); ২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; ৩. হাঁড়ি কলসি প্রভৃতির সরা; ৪. চোখের ঠুলি। [ঢাকা দ্র]।

ঢাকনা

ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি. ১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); ২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; ৩. হাঁড়ি কলসি প্রভৃতির সরা; ৪. চোখের ঠুলি। [ঢাকা দ্র]।

ঢলানো

ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।

ঢলানে

ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন।

ঢলাঢলি

ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি।

ঢলা

ঢলা [ ḍhalā ] ক্রি. বি. ১. হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); ২. ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); ৩. পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি। ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন। ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।

ঢেঁকিকল

ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ।