ঢেরি

ঢেরি, ঢেড়ি [ ḍhēri, ḍhēḍi ] বি. রাশি, স্তূপ (ঢেরি করে রাখা)। [হি. ঢেড়ী]।

ঢেপসি

ঢেপসি বিণ. বি. (স্ত্রী.) মোটা বা অকর্মণ্য মেয়ে।

ঢেপসা

ঢেপসা, ঢ্যাপসা [ ḍhēpasā, ḍhyāpasā ] বিণ. ১. ঢিপির মতো; ২. বেমানান; ৩. মোটা; ৪. অকর্মণ্য; ৫. ঢোসকা। [বাং. ঢিপি + সা]। ঢেপসি বিণ. বি. (স্ত্রী.) মোটা বা অকর্মণ্য মেয়ে।

ঢেঙা

ঢেঙা, ঢ্যাঙা [ ḍhēṅā, ḍhyāṅā ] বিণ. লম্বা, লম্বাটে; বেমানানধরনের লম্বা (ঢেঙা লোক) [হি. ঢঙ্গা]।

ঢোসকা

ঢোসকা [ ḍhōsakā ] বিণ. মোটা ও ফাঁপা (ঢোসকা চেহারা)। [দেশি তু. হি. ধুস্সা]।

ঢোলতা

ঢোলতা [ ḍhōlatā ] বি. ১. ছলনা; ২. ভান (ওসব ঢোলতায় ভুলব না)। [বাং. ঢোল (আঞ্চ. = রঙ্গ, তামাশা) + তা]।

ঢোক গেলা

ঢোক গেলা ক্রি. বি. গলাধঃকরণের ভঙ্গি করা; উক্ত ভঙ্গি সহকারে ইতস্ততভাবে প্রকাশ করা।

ঢোকরা

ঢোকরা [ ḍhōkarā ] বি. কারুকার্যময় কাঁসার শিল্পবিশেষ। [দেশি]।

ঢেলা

ঢেলা [ ḍhēlā ] বি. ডেলা, ঢিলা বা ঢিলের চেয়ে বড় টুকরো (ঢেলা ছোড়া)। [দেশি়]।

ঢেমনি

ঢেমনি — স্ত্রী. ঢেমনা, ঢ্যামনা ।