ট টেণ্ডাইমেণ্ডাই টেণ্ডাইমেণ্ডাই [ ṭēṇḍāi-mēṇḍāi ] বি. ১. সক্রোধ আস্ফালন (এখানে তোমার টেণ্ডাইমেণ্ডাই চলবে না); ২. গরম মেজাজ। [দেশি]।
ট ট্যাটন টেটন, ট্যাটন [ ṭēṭana, ṭyāṭana ] বি. বিণ. ধূর্ত বা প্রতারক (ব্যক্তি), ফাজিল বা ধৃষ্ট (ব্যক্তি)। [দেশি]। বি. স্ত্রী. টেটনি।
ট টেটন টেটন, ট্যাটন [ ṭēṭana, ṭyāṭana ] বি. বিণ. ধূর্ত বা প্রতারক (ব্যক্তি), ফাজিল বা ধৃষ্ট (ব্যক্তি)। [দেশি]। বি. স্ত্রী. টেটনি।
ট টেড়ি টেড়ি, টেরি [ ṭēḍi, ṭēri ] বি. ১. সিঁথি; ২. বাঁকা বা বাঁকানো সিঁথি (টেড়ি কাটা)। [সং. তির্যক্-তু. হি. টেড়ী]।
ট টেপ টেপ [ ṭēpa ] বি. ১. ফিতা; ২. টেপরেকর্ডার (খুব জোরে টেপ চলিয়েছে); ৩. ছোট মেয়েদের জামাবিশেষ, tape-frock. [ইং. tape]।
ট টেণ্ডার টেণ্ডার [ ṭēṇḍāra ] বি. নির্দিষ্ট মূল্যে বা নির্ধারিত শর্তে জিনিসপত্র জোগান দেওয়ার প্রতিশ্রুতিপত্র, (পরি.) মূল্যবেদনপত্র। [ইং. tender]।
ট টেরিয়ে যাওয়া টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাত্ বোকা বনে যাওয়া।
ট ট্যাকট্যাক ট্যাঁকট্যাঁক, ট্যাকট্যাক [ ṭyānka-ṭyānka, ṭyāka-ṭyāka ] বি. ক্যাঁটক্যাঁট; ক্রমাগত তীক্ষ্ণ সমালোচনাসূচক মন্তব্য। [ধ্বন্যা.]।