টুটই

টুটই ক্রি. (ব্রজ.) ১. ভগ্ন হয় বা করে; ২. দূর করে।

টুটা

টুটা [ ṭuṭā ] ক্রি. বি. ১. ভেঙে যাওয়া; ভেঙে ফেলা; ২. দূর হওয়া; ৩. দূর করা; ৪. চূর্ণ করা বা হওয়া (‘টুটিল মোহ-কারা’: রবীন্দ্র)। [সং. √ ত্রুট্ + বাং. আ]। টুটই ক্রি. (ব্রজ.) ১. ভগ্ন হয় বা করে; ২. দূর করে। টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়। টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে (‘টুটব বিরহক ওর’: বিদ্যা.)। টুটানো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। টুটায়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে।

টুন

টুন [ ṭuna ] বি. টন-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। টুন টুন বি. ক্রমাগত টুন শব্দ।

টুপটাপ

টুপটাপ বি. ক্রি-বিণ. তরল পদার্থের ফোঁটা বা ছোট জিনিস ক্রমাগত পড়ার শব্দ।

টুপ

টুপ [ ṭupa ] বি. ১. টপ-এর চেয়ে মৃদুতর শব্দ; ২. দ্রুত বা চট করে গেলার বা ডোবার শব্দ (জিনিসটা টুপ করে ডুবে গেল)। [ধ্বন্যা.]। টুপটাপ বি. ক্রি-বিণ. তরল পদার্থের ফোঁটা বা ছোট জিনিস ক্রমাগত পড়ার শব্দ। টুপ টুপ বি. ক্রমাগত টুপ শব্দ।

ট্যাঁটরা

টেঁটরা, ট্যাঁটরা [ ṭēnṭarā, ṭyānṭarā ] বি. ১. (প্রধানত প্রচারকার্যে ব্যবহৃত) ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, ঢ্যাঁড়া; ২. প্রচার, ঢোল-শোহরত। [তু. হি. ঢিঢোরা]।

টেঁটরা

টেঁটরা, ট্যাঁটরা [ ṭēnṭarā, ṭyānṭarā ] বি. ১. (প্রধানত প্রচারকার্যে ব্যবহৃত) ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, ঢ্যাঁড়া; ২. প্রচার, ঢোল-শোহরত। [তু. হি. ঢিঢোরা]।