অকৃতদার

অকৃতদার–বিণ. অবিবাহিত, দার পরিগ্রহ করেনি এমন। [সং. ন+কৃতদার]।

অকৃতজ্ঞ

অকৃতজ্ঞ–বিণ. উপকারীর উপকার স্বীকার করে না বা মনে রাখে না এমন। [সং. ন+কৃতজ্ঞ]।

অকল্যাণ

অকল্যাণ–বি. অমঙ্গল, অনিষ্ঠ (গৃহস্হের অকল্যাণ হবে)। [সং. ন+কল্যাণ]।

অকল্মষ

অকল্মষ–বিণ. যার কল্মষ অর্থাত্ পাপ নেই, নিষ্পাপ (অকল্মষ চরিত্র)। [সং. ন+কল্মষ]।

অকৃতকার্য

অকৃতকার্য–বিণ. চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এমন, অসফল, ব্যর্থমনোরথ।

অকল্পিত

অকল্পিত–বিণ.  ১. কল্পিত বা মনগড়া নয় এমন, কল্পনাসৃষ্ট নয় এমন, প্রকৃত, সত্য;  ২. যা কল্পনাও করা যায়নি এমন। [সং. ন+কল্পিত]।