অ

অকৃত

অকৃত–বিণ. করা হয়নি এমন, অসম্পন্ন, অসম্পাদিত। [সং. ন+কৃত]।
অ

অকলুষ

অকলুষ বি. কলুষ দোষ মল বা পাপের অভাব। বিণ.  ১. নিষ্পাপ; নির্দোষ;  ২. মালিন্যহীন। [সং. ন+কলুষ]।
অ

অকূলে ভাসা

অকূলে ভাসা–ক্রি. বি. বিষম সংকটে দিশাহারা হওয়া।
অ

অকূলে ডোবা

অকূলে ডোবা–ক্রি. বি. বিপদে প্রাণ হারানো বা হারাবার উপক্রম হওয়া।
অ

অকলঙ্কী

অকলঙ্কী–বিণ. নিষ্কলঙ্ক, নির্দোষ, নির্মল (‘অকলঙ্কী চাঁদ’)।
অ

অকলঙ্কিত

অকলঙ্কিত–বিণ. কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল।
অ

অকূলে কূল পাওয়া

অকূলে কূল পাওয়া–ক্রি. বি. সংকট থেকে উদ্ধার পাওয়া, বিপদে সাহায্য পাওয়া।