অ

অকাজ

অকাজ–বি.  ১. যা কাজ নয়; বাজে কাজ, অনুচিত কাজ (অকাজের গোঁসাই);  ২. কাজের অভাব। [বাং. অ (মন্দ অর্থে) + কাজ]।
অ

অকস্মাত্

অকস্মাত্–অব্য. ক্রি-বিণ.  ১. হঠাত্, সহসা, অতর্কিতভাবে, আচমকা (‘অকস্মাত্ স্বপ্ন গেল টুটে’; সু. দ.);  ২. অকারণে, কোনো কারণ ছাড়াই। [সং. ন+কস্মাত্]।
অ

অকৃতী

অকৃতী–বিণ.  ১. অক্ষম, অপটু;  ২. সাফল্যহীন। [সং. ন+কৃতিন্]।
অ

অকষ্টবদ্ধ

অকষ্টবদ্ধ–বিণ. অত্যন্ত বিপন্ন, অত্যন্ত বিপদগ্রস্ত। [বাং. অ (যথার্থ বা অত্যন্ত অর্থে) + সং. কষ্ট + বদ্ধ]।
অ

অকৃতার্থ

অকৃতার্থ–বিণ. বিফলমনোরথ, অসফল। [সং. ন+কৃতার্থ]।
অ

অকষ্টকল্পিত

অকষ্টকল্পিত–বিণ. কষ্টকল্পিত নয় এমন; অনায়াসসাধ্য, স্বতঃস্ফূর্তভাবে রচিত।
অ

অকৃতাপরাধ

অকৃতাপরাধ– বিণ. অপরাধ করেনি এমন, নিরপরাধ। [সং. ন +কৃত+অপারাধ]।
অ

অকষ্টকল্পনা

অকষ্টকল্পনা–বি. স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা, অনায়াসসাধ্য কল্পনা বা রচনা। [সং. ন+কষ্ট+কল্পনা]।
অ

অকষ্ট

অকষ্ট–বিণ. কষ্টহীন, ক্লেশহীন। [সং. ন+কষ্ট]।