অনূঢ

অনূঢ [ anūḍh ] বিণ. অবিবাহিত। [সং. ন + √ বহ্ + ত]। বি. অনূঢান্ন। স্ত্রী. অনূঢা।

অনুস্যূত

অনুস্যূত [ anu-syūta ] বিণ. ১. গ্রথিত; ২. সম্বন্ধ; ৩. অবিচ্ছিন্ন। [সং. অনু + √ সিব্ + ত]।

অন্তর্ঘাত

অন্তর্ঘাত [ antarghāta ] বি. ভিতরে থেকে গোপনে ক্ষতিসাধন (দলের লোকই অন্তর্ঘাত করেছে), sabotage. [সং. অন্তর্ + ঘাত]।

অন্তর্গ্লানি

অন্তর্গ্লানি [ antarglāni ] বি. মনের মধ্যে গুপ্ত বেদনা। [সং. অন্তর্ + গ্লানি]।

অনুস্মৃতি

অনুস্মৃতি [ anu-smŗti ] বি. আগেকার ঘটনা পরে মনে পড়া বা মনে করা; পূর্বের ঘটনা স্মরণ, recollection. [সং. অনু + স্মৃতি]।

অন্তর্গৃহ

অন্তর্গৃহ [ antargŗha ] বি. বড়ো ঘরের মধ্যে অবস্হিত ঘর; ঘরের মধ্যে ঘর। [সং. অন্তর + গৃহ]।

অনুস্মরণ

অনুস্মরণ [ anu-smaraņa ] বি. পরে মনে করা বা মনে পড়া; অনুস্মৃতি। [সং. অনু + স্মরণ]।

অনুস্বর

অনুস্বর, অনুস্বার [ anu-sbara, anu-sbāra ] বি. স্বরবর্ণের পরে বসে এমন অনুনাসিক বর্ণবিশেষ, ‘ং’। [সং. অনু + √ স্বৃ + অ, অনু + √ স্বৃ + অ]।