অন্তর্জলি

অন্তর্জলি [ antarjali ] বি. মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। [সং. অন্তর্জল + বাং. ই]।

অনূরু

অনূরু [ anūru ] বিণ. উরু নেই এমন; ঊরুহীন। বি. গরুড়ের অনুজ অরুণ, অকালে ডিম ফোটার জন্য তাঁর ঊরু অপুষ্ট ছিল। [সং. ন + ঊরু]।

অন্তর্জগত্

অন্তর্জগত্ [ antarjagat ] বি. মনোজগত্ ভাবলোক, মানুষের চিন্তারাজ্য। [সং. অন্তর্ + জগত্]।

অনূপ

অনূপ [ anūpa ] বি. জলময় স্হান; জলা; বিল। [সং. অনু + অপ্ (উপ্) + অ-সমাসান্ত]।

অনূদিত

অনূদিত [ anūdita ] বিণ. ১. অনুবাদ করা হয়েছে এমন, ভাষান্তরিত; ২. পরে বলা হয়েছে এমন; পরে উক্ত। [সং. অনু + √ বদ্ + ত]।

অনূঢা

অনূঢা–বিণ. (স্ত্রী.) অবিবাহিতা, কুমারী।

অন্তর্ঘাতমূলক

অন্তর্ঘাতমূলক–বিণ. অন্তর্ঘাতসম্বন্ধীয় (অন্তর্ঘাতমূলক কোনো কাজ বরদাস্ত করা হবে না)।

অন্তর্ঘাতী

অন্তর্ঘাতী (-তিন্)–বিণ. অন্তর্ঘাতমূলক (অন্তর্ঘাতী কাজ)।