অনৃত

অনৃত [ anŗta ] বিণ. অসত্য, ঋত বা সত্য নয় এমন; মিথ্যা। [সং. ন + ঋত]। অনৃতবাদী (-দিন্), অনৃতভাষী (-ষিন্)–বিণ. মিথ্যাবাদী।

অন্তর্দীপন

অন্তর্দীপন [ antardīpana ] বি. মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো; মানসিক গুণাবলির উত্কর্ষসাধন। [সং. অন্তর্ + দীপন]।

অনৃণী

অনৃণী [ anŗņī ] বিণ. যার ঋণ নেই, অঋণী। [সং. ন + ঋণী]।

অন্তর্দশা

অন্তর্দশা [ antardaśā ] বি. (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। [সং. অন্তর্ + দশা]।

অন্তর্জাতীয়

অন্তর্জাতীয় [ antarjātīỷa ] বিণ. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের মধ্যে ঘটে বা থাকে এমন (অন্তর্জাতীয় বিরোধ)। [সং. অন্তর্জাতি + ঈয়]। আন্তর্জাতিক দ্রঃ।

অনৃজু

অনৃজু [ anŗju ] বিণ. সরল বা ঋজু নয় এমন, বাঁকা; কুটিল; শঠ, ধূর্ত। [সং. ন + ঋজু]।

অনূর্ধ্ব

অনূর্ধ্ব [ anūrdhba ] বিণ. ১. যার চেয়ে ঊর্ধ্ব নেই; ২. অনধিক; ৩. উঁচু নয় এমন। [সং. ন (অন্) + ঊর্ধ্ব]।

অন্তর্জলিযাত্রা

অন্তর্জলিযাত্রা–বি. অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আল.) অন্তিমকাল।