অনেকধা

অনেকধা–অব্য. ক্রি-বিণ. অনেক প্রকারে, নানা দিক থেকে।

অন্তর্দ্বার

অন্তর্দ্বার [ antardbāra ] বি. গোপন দরজা; খিড়কি। [সং. অন্তর্ + দ্বার]। 

অনেকটা

অনেকটা–বি. অধিকাংশ, বেশির ভাগ (তীরের অনেকটা ভেঙেছে)। বিণ. প্রচুর (অনেকটা ভাত)। ক্রি-বিণ. অধিকাংশ বিষয়ে (সে এখন অনেকটা ভালো)।

অন্তর্দেশ

অন্তর্দেশ [ antardēśa ] বি. ১. ভিতরের অংশ; মধ্যবর্তী স্হান; ২. দেশের মধ্যভাগ; ৩. হৃদয়। [সং. অন্তর্ + দেশ]।

অন্তর্দৃষ্টি

অন্তর্দৃষ্টি [ antardŗşţi ] বি. ১. ভিতরের দিকে বা মনের ভিতরের দিকে দৃষ্টি; ২. সূক্ষ্মভাবে দেখবার শক্তি; ৩. নিজের মনকে সূক্ষ্মভাবে দেখা বা পরীক্ষা, অন্তর্দশন। [সং. অন্তর্ + দৃষ্টি]।

অন্তর্দাহ

অন্তর্দাহ [ antardāha ] বি. নিদারুণ মনঃকষ্ট; মনের জ্বালা। [সং. অন্তর্ + দাহ্]।

অন্তর্দশন

অন্তর্দশন [ antardaśana ] বি. নিজের মনকে দেখা বা পরীক্ষা করা, নিজের মনকে সূক্ষ্মভাবে বোঝা, introspection. [সং. অন্তর্ + দর্শন]।