অনেকাংশে

অনেকাংশে–ক্রি-বিণ. মূলত; পুরোপুরি না হলেও মোটামুটিভাবে (তাঁর কথা অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে)। বি. অনেকাংশ।

অন্তর্বতী

অন্তর্বতী [ antarbatī ] (-র্তিন্) বিণ. ১. অন্তর্গত, ভিতরের; ২. মধ্যবর্তী, মধ্যকালীন, interim (স. প.)। [সং. অন্তর্ + √ বৃত্ + ইন্]।

অনেকাংশ

অনেকাংশ [ anēkāṃśa ] বি. বেশির ভাগ। [সং. অনেক + অংশ]। ক্রি-বিণ. অনেকাংশে।

অন্তর্নিহিত

অন্তর্নিহিত [ antarnihita ] বিণ. ভিতরে স্হাপিত (অন্তর্নিহিত শক্তি)। [সং. অন্তর্ + নিহিত]।

অন্তর্নিবিষ্ট

অন্তর্নিবিষ্ট [ antarnibişţa ] বিণ. ১. হৃদয়ে বা ভিতরে স্হাপিত, অন্তর্নিহিত; ২. বদ্ধমূল; ৩. সহজাত (অন্তর্নিবিষ্ট শক্তি)। [সং. অন্তর্ + নিহিত]।

অন্তর্ধান

অন্তর্ধান [ antardhāna ] বি. তিরোধান; অদৃশ্য হওয়া। [সং. অন্তর্ + √ ধা + অন]। বিণ. অন্তর্হিত।