অন্তর্বাহী
অন্তর্বাহী [ antarbāhī ] (-হিন্) বিণ. ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + বাহিন্]।
অন্তর্বাষ্প
অন্তর্বাষ্প [ antarbāşpa ] বি. চেপে রাখা চোখের জল, অবরুদ্ধ অশ্রু। [সং. অন্তর্ + বাষ্প]।
অন্তর্বাণিজ্য
অন্তর্বাণিজ্য [ antarbāņijya ] বি. দেশের বা সীমার মধ্যে অর্থাত্ ভিতরে বাণিজ্য, inland trade (বি. প.)। [সং. অন্তর্ + বাণিজ্য]। (তু. বিপ. বহির্বাণিজ্য)।