অন্তত

অন্তত, (-বর্জি.) অন্ততঃ–অব্য. কমপক্ষে।

অন্তর্বেদনা

অন্তর্বেদনা [ antarbēdanā ] বি. মনঃকষ্ট, অন্তরের দুঃখ। [সং. অন্তর + বেদনা]।

অন্তর্বিরোধ

অন্তর্বিরোধ [ antarbirōdha ] বি. নিজেদের মধ্যে অর্থাত্ একই দেশের বা দলের লোকদের মধ্যে বিবাদ। [সং. অন্তর্ + বিরোধ]।

অন্তক

অন্তক–বি. যম। বিণ. ১. নাশক; ২. শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)।

অন্তর্বিগ্রহ

অন্তর্বিগ্রহ [ antarbigraha ] বি. আত্মকলহ; গৃহবিবাদ; কোনো দেশের অধিবাসীদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব, civil war. [সং. অন্তর্ + বিগ্রহ]।

অন্তর্বিবাহ

অন্তর্বিবাহ [ antarbibāha ] বি. একই গোত্রের বা কুলের মধ্যে বিবাহ। [সং. অন্তর + বিবাহ]।

অনৌচিত্য

অনৌচিত্য [ anaucitya ] বি. ১. অন্যায্যতা; অযৌক্তিকতা; ২. (অল.) অনুচিত বর্ণনাজনিত দোষবিশেষ। [সং. ন + ঔচিত্য]।

অন্তর্বিপ্লব

অন্তর্বিপ্লব [ antarbiplaba ] বি. গৃহবিবাদ; গৃহযুদ্ধ, civil war. [সং. অন্তর্ + বিপ্লব]।