অন্তর্ভেদী

অন্তর্ভেদী [ antarbhēdī ] (-দিন্) বিণ. অন্তর ভেদ করে এমন; মনের গুপ্ত ভাব জানতে পারে এমন (অন্তর্ভেদী দৃষ্টি)। [সং. অন্তর্ + ভেদিন্]।

অন্তঃপট

অন্তঃপট–বি. ১. মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); ২. পরদা; ৩. যবনিকা; ৪. অবগুণ্ঠন।

অন্তর্ভূত

অন্তর্ভূত [ antarbhūta ] বিণ. অন্তর্গত; মধ্যস্হিত। [সং. অন্তর্ + ভূত]। অন্তর্ভূত কোণ (জ্যামি.) দুই বাহুর মধ্যবর্তী কোণ, included angle (বি. প.)।

অন্তর্ভুক্ত

অন্তর্ভুক্ত [ antarbhukta ] বিণ. অন্তর্গত; ভিতরে বা অভ্যন্তরে রয়েছে এমন, মধ্যস্হিত। [সং. অন্তর্ + ভূক্ত]।

অন্তঃকোণ

অন্তঃকোণ–বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)।

অন্তঃ

অন্তঃ [ antḥ ] (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে)। [সং.]

অন্তর্বেদি

অন্তর্বেদি, অন্তর্বেদী [ antarbēdi, antarbēdī ] বি. ১. দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; ২. প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। [সং. অন্তর্ + বেদি, বেদী]।