অ অন্তর্মুখিতা অন্তর্মুখিতা [ antarmukhitā ] বি. ১. ভিতরের দিকে যাবার প্রবণতা বা অভ্যাস; ২. অর্ন্তদৃষ্টি; ৩. আপনমনে থাকার প্রবণতা। [সং. অন্তর্ + মুখিতা]।
অ অন্তঃশত্রু অন্তঃশত্রু–বি. ১. দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; ২. দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী।
অ অন্তঃপ্রবেশন অন্তঃপ্রবেশন–বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation.
অ অন্তর্মুখ অন্তর্মুখ [ antarmukha ] বিণ. ১. ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; ২. আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; ৩. বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; ৪. ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী।
অ অন্তর্মাধুর্য অন্তর্মাধুর্য [ antarmādhurya ] বি. অন্তরের বা মনের মাধুর্য; আভ্যন্তরিক সৌন্দর্য। [সং. অন্তর্ + মাধুর্য]।