অন্তস্তল

অন্তস্তল [ antastala ] বি. অভ্যন্তর, ভিতর; হৃদয়, মন (অন্তরের অন্তস্তলে)।। [সং. অন্তর্ + তল]।

অন্তঃসংজ্ঞ

অন্তঃসংজ্ঞ, অন্তঃসংজ্ঞা–বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন।

অন্তর্হিত

অন্তর্হিত [ antarhita ] বিণ. তিরোধান করেছে এমন; অদৃশ্য হয়ে গেছে বা দৃষ্টির অগোচরে চলে গেছে এমন। [সং. অন্তর্ + √ ধা + ত]। বি. অন্তর্ধান।

অন্তর্লীন

অন্তর্লীন [ antarlīna ] বিণ. অন্তরে বা ভিতরে গুপ্ত; গুঢ। [সং. অন্তর্ + লীন]।

অন্তঃশুল্ক

অন্তঃশুল্ক–বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise।

অন্তঃশীল

অন্তঃশীল–বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত (‘অন্তঃশীল যে রহস্য’: রবীন্দ্র)। স্ত্রী. অন্তঃশীলা।

অন্তর্যামী

অন্তর্যামী [ antaryāmī ] (-মিন্) বিণ. অন্তরের কথা জানেন এমন। বি. যিনি অন্তরে অর্থাত্ মনে অবস্হান করেন এবং. মনের সমস্ত কথা জানেন; ঈশ্বর। [সং. অন্তর্ + √ যামি + ইন্]।