অন্তঃসলিলা

অন্তঃসলিলা-অন্তঃসলিল-এর স্ত্রীলিঙ্গ।   অন্তঃসলিলা নদী–যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়।

অন্তিম

অন্তিম [ antima ] বিণ. ১. শেষ; ২. মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ)। [সং. অন্ত + ইম (‘ভব’ অর্থে)]।

অন্তিক

অন্তিক [ antika ] বিণ. সন্নিহিত; নিকটস্হ। বি. নৈকট্য; সান্নিধ্য। [সং. অন্ত + ইক]।

অন্তঃসলিল

অন্তঃসলিল–বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. অন্তঃসলিলা।

অন্তহীন

অন্তহীন [ anta-hīna ] বিণ. অসীম; অন্ত বা শেষ নেই এমন (অন্তহীন নীলাকাশ)। [সং. অন্ত + হীন]।