অন্ত্য

অন্ত্য [ antya ] বিণ. ১. অন্তিম, শেষ (অন্ত্য বর্ণ, অন্যেষ্টি); চরম; ২. অবশিষ্ট; ৩. শূদ্রবংশজাত। [সং. অন্ত + য]।

অন্তরঙ্গ

অন্তরঙ্গ [ antarańga ] বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। বি. অন্তরঙ্গতা।

অন্তেবাসী

অন্তেবাসী [ antē-bāsī ] (-সিন্) বি. ১. গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; ২. গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]।

অন্তরজ্ঞ

অন্তরজ্ঞ [ anurajña ] বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ।

অন্তর

অন্তর [ antara ] বি. ১. হৃদয়, মন (‘অন্তর মম বিকশিত করো’: রবীন্দ্র); ২. তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); ৩. ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); ৪. পার্থক্য, তারতম্য; ৫. ভেদ (মতান্তর); ৬. পরিধান (অন্তরীয়)। বিণ. ১. (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); ২. আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। বিণ. অন্তরজ্ঞ, অন্তরস্হ। বি. অন্তরটিপুনি।

অন্তঃস্হ

অন্তঃস্হ–বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের।