অন্তরায়

অন্তরায় [ antarāỷa ] বি. বাধা, বিঘ্ন; কাজে বা সিন্ধান্তে যা বাধা হয়ে দাঁড়ায় (উন্নতির পথে কুসংস্কার প্রধান অন্তরায়)। [সং. অন্তর্ + √ ই + অ]।

অন্ত্যেষ্টি

অন্ত্যেষ্টি [ antyēşţi ] বি. মৃতের সত্কার; মৃতের সত্কার ও পারলৌকিক ক্রিয়া। [সং. অন্ত্য (অন্তিম) + ইষ্টি (যজ্ঞ)]।

অন্ত্যানুপ্রাস

অন্ত্যানুপ্রাস [ antyānu-prāsa ] বি. (কাব্যে) এক প্রঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির সঙ্গে পরবর্তী পঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির মিল; অন্ত্যমিল, end rhyme. [সং. অন্ত্য + অনুপ্রাস]।

অন্ত্যাক্ষরি

অন্ত্যাক্ষরি [ antyākşari ] বি. কবিতা বা গানের প্রতি চরণের শেষ বর্ণ দিয়ে অন্য কবিতা বা গানের প্রথম চরণ শুরু করার প্রতিযোগিতা বা খেলা। [সং. অন্ত্য + অক্ষর (বর্ণ) + বাং. ই]।

অন্তরা

অন্তরা [ antarā ] বি. গানের স্হায়ী ও সঞ্চারীর মাঝের অংশ, গানের দ্বিতীয় তুক। [সং. অন্তর্ + আ]।

অন্তরাত্মা

অন্তরাত্মা [ antarātmā ] (-ত্মন্) বি. ১. (শরীরমধ্যস্হ) জীবাত্মা; ২. মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। [সং. অন্তর্ + আত্মন্]।

অন্তরঙ্গতা

অন্তরঙ্গতা–বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিণ. অন্তরঙ্গ।

অন্ত্যজ

অন্ত্যজ–বিণ. নীচবংশজাত; নীচ। বি. নীচজাতি; শূদ্র; চণ্ডাল।