অন্তরিক্ষ

অন্তরিক্ষ, অন্তরীক্ষ [ antarikşa, antarīkşa ] বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]।

অন্দর

অন্দর [ andara ] বি. ১. অভ্যন্তর, ভিতর; ২. অন্তঃপুর (তু. সদর)। [ফা. অন্দর্। তু. সং. অন্তর (ভিতর)]।

অন্তরালবর্তী

অন্তরালবর্তী (-র্তিন্)–বিণ. আড়ালে বা দৃষ্টির বাইরে রয়েছে এমন। স্ত্রী. অন্তরালবর্তিনী।  

অন্ত্র

অন্ত্র [ antra ] বি. ১. নাড়িভুঁড়ি, bowels; ২. পাকস্হলীর নিম্নভাগ থেকে মলদ্বার পর্যন্ত দেহযন্ত্র, intestines. [সং. অম্ + ত্র]।

অন্তরাল

অন্তরাল [ antarāla ] বি. আড়াল, দৃষ্টির বাইরে থাকা (অন্তরালে থেকে কলকাঠি নাড়ছে)। [সং. অন্তর্ + √লা + অ]। বিণ. অন্তরালবর্তী। স্ত্রী. অন্তরালবর্তিনী।