অন্ধকূপ

অন্ধকূপ–বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy.

অন্তরিক্ষবাসী

অন্তরিক্ষবাসী (-সিন্)–বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. অন্তরিক্ষবাসিনী।

অন্ধ

অন্ধ [ andha ] বি. ১. চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; ২. গাঢ অন্ধকারময় (‘অন্ধতামস’: রবীন্দ্র); ৩. অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. অন্ধতা, অন্ধত্ব।

অন্তরিক্ষচারী

অন্তরিক্ষচারী (-রিন্)–বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। স্ত্রী. অন্তরিক্ষচারিণী।