অনুসরণ

অনুসরণ [ anu-saraņa ] বি. ১. পিছন পিছন যাওয়া, অনুগমন; অনুবর্তন; ২. অনুরূপ আচরণ; অনুকরণ (পিতার পন্হানুসরণ)। [সং. অনু + √ সৃ + অন]।

অনুসৃত

অনুসৃত [ anu-sŗta ] বিণ. অনুসরণ বা অবলম্বন করা হয়েছে এমন (অনুসৃত নীতি)। [সং. অনু + √ সৃ + ত]। বি. অনুসৃতি।

অনুসূচক

অনুসূচক [ anu-sūcaka ] বিণ. ১. সূচিত করে এমন; নির্দেশ করে বা ইঙ্গিত প্রকাশ করে এমন; ২. নির্দেশক; ৩. দ্যোতক। [সং. অনু + সূচক]।

অনুসন্ধিত্সু

অনুসন্ধিত্সু–বিণ. অন্বেষণ বা খোঁজ করতে ইচ্ছুক। বি. অনুসন্ধিত্সা।  

অনুসিদ্ধান্ত

অনুসিদ্ধান্ত [ anu-siddhānta ] বি. (জ্যামি.) উপপাদ্য থেকে সহজে যে সিদ্ধান্তে আসা যায়, corollary (বি. প.)। [সং. অনু + সিদ্ধান্ত]।

অনুসন্ধিত্সা

অনুসন্ধিত্সা [ anu-sandhitsā ] বি. ১. অনুসন্ধান করার বা খোঁজ করার ইচ্ছা; ২. গবেষণা করার বা জানবার ইচ্ছা (প্রাচীন ইতিহাস সম্পর্কে অনুসন্ধিত্সা)। [সং. অনু + সম্ + √ ধা + সন্ + আ]। বিণ. অনুসন্ধিত্সু, অনুসন্ধেয়।

অনুসারে

অনুসারে–ক্রি-বিণ. অনুযায়ী, মতো (শক্তি অনুসারে, যোগ্যতা অনুসারে, নিয়ম অনুসারে)। বিণ. অনুসারী। বি. অনুসার।