অপছন্দ

অপছন্দ [ apachanda ] বিণ. পছন্দ নয় এমন, মনের মতো নয় এমন। বি. মনের মতো নয় এমন জিনিস। [বাং. অ + পছন্দ < ফা. পসন্দ]।

অপচ্ছায়া

অপচ্ছায়া [ apacchāỷā ] বি. ১. আবছায়া, আবছা; ২. ভূত-প্রেত ইত্যাদির অস্পষ্ট ছায়ামূর্তি। [সং. অপ + ছায়া]।

অন্বর্থ

অন্বর্থ [ anbartha ] বিণ. যথার্থ, অর্থানুরূপ; সার্থক। [সং. অনু + অর্থ]। বিণ. অন্বর্থনামা।

অপচেষ্টা

অপচেষ্টা [ apa-cēşţā ] বি. ১. বৃথা চেষ্টা; ২. কুকর্মসাধনের জন্য চেষ্টা। [সং. অপ + চেষ্টা]।

অন্বয়ী

অন্বয়ী (-য়িন্)–বিণ. অন্বয়যুক্ত, সম্বন্ধযুক্ত, অন্বিত।

অন্বয়

অন্বয় [ anbaỷa ] বি. ১. এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; ২. সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; ৩. অনুবৃত্তি, ধারা; ৪. বংশ; গোত্র; ৫. মিল, agreement. [সং. অনু + √ ই + অ]। বিণ. অন্বয়ী।

অন্নহীন

অন্নহীন–বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন।

অন্নরস

অন্নরস–বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle.