অ অন্বিত অন্বিত [ anbita ] বিণ. যুক্ত, সম্পন্ন (গুণান্বিত); প্রত্যেক পদের পরস্পর সম্বন্ধবিশিষ্ট (অন্বিত বাক্য)। [সং. অনু + √ ই + ত]।
অ অপটু অপটু [ apaţu ] বিণ. ১. নিপুণ বা দক্ষ নয় এমন (অপটু হাতের কাজ); ২. অক্ষম, অসুস্হ (অপটু দেহ)। [বাং. অ + পটু]। বি. অপটুতা, অপটুত্ব।
অ অন্বীক্ষা অন্বীক্ষা [ anbīkşā ] বি. ১. পর্যালোচনা; ২. অন্বেষণ; ৩. অনুমান। [সং. অনু + √ ঈক্ষ্ + অ + আ]।
অ অন্বিষ্ট অন্বিষ্ট [ anbişţa ] বিণ. খোঁজা হচ্ছে এমন। বি. ১. লক্ষ্য (‘আমারও অন্বিষ্ট তাই’: বিষ্ণু); ২. অন্বেষিত বিষয়। [সং. অনু + √ ইষ্ + ত]।
অ অপজাত অপজাত [ apa-jāta ] বিণ. কুলোচিত সদ্গুণাবলি থেকে বা পূর্বের উত্কর্ষ বা উচ্চ মান থেকে বিচ্যুত, হীনাবস্হাপ্রাপ্ত, degenerate. [সং. অপ + জাত]। বি. আপজাত্য।