অপত্নীক

অপত্নীক [ apatnīka ] বিণ. ১. মৃতদার, বিপত্নীক; ২. অবিবাহিত। [সং. ন + পত্নী + ক]।

অন্য

অন্য [ anya ] বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য]।

অপতন

অপতন [ apatana ] বি. পতিত না হওয়া, পড়ে না যাওয়া, স্খলিত না হওয়া। [সং. ন + পতন]। বিণ. অপতিত।

অপণ্ডিত

অপণ্ডিত [ apaņḍita ] বিণ. পাণ্ডিত্য বা বিদ্যা নেই এমন; শাস্ত্রজ্ঞান নেই এমন; মূর্খ। [সং. ন + পণ্ডিত]।

অপঠিত

অপঠিত [ apaţhita ] বিণ. পড়া হয়নি এমন। [সং. ন + পঠিত]।

অন্বেষক

অন্বেষক, অন্বেষী–বি. বিণ. অনুসন্ধানকারী।

অন্বেষণ

অন্বেষণ [ anbēşaņa ] বি. অনুসন্ধান, খোঁজ, গবেষণা। [সং. অনু + √ ইষ্ + অন]। বি. বিণ. অন্বেষক, অন্বেষী। বিণ. অন্বেষিত।