অপত্যনির্বিশেষে

অপত্যনির্বিশেষে–ক্রি-বিণ. নিজের সন্তানের তুল্য ভেবে, নিজের সন্তানের থেকে পৃথক না ভেবে।

অপত্য

অপত্য [ apatya ] বি. যার জন্মের ফলে বংশের পতন হয় না, অর্থাত্ বংশ লোপ পায় না; সন্তান। [সং. ন + √ পত্ + য]।

অন্যকৃত

অন্যকৃত–বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন।

অন্যগত

অন্যগত–বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল।