অন্নসত্র

অন্নসত্র–বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র।

অন্নদাস

অন্নদাস–বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি।

অন্নময়

অন্নময়–বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ।

অন্নপ্রাশন

অন্নপ্রাশন–বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, ‘ভাত’, মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া।

অন্নদাতা

অন্নদাতা (-তৃ) বিণ. ১. অন্নদানকারী; ২. প্রতিপালনকারী।

অন্নদা

অন্নদা–বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা।