হ হাততালি হাততালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই।
হ হাততোলা হাততোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। ☐ বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল।
হ হাত দেখা হাত দেখা ক্রি. বি. ১ হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; ২ নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা।