লপ্ত

লপ্ত [ lapta ] বি. অবিচ্ছেদ্য অংশ, পাশাপাশি থাকার ভাব (এক লপ্তে তিনটি ঘর)। [সং. লিপ্ত]।

লপেটা

লপেটা [ lapēṭā ] বি. নাগর ও পাম্পশু-র মাঝামাঝি আকারের জুতোবিশেষ। [তু. হি. লপেটনা]।

লপসি

লপসি [ lapasi ] বি. ১. ডাল ময়দা প্রভৃতির নরম মণ্ডবিশেষ; ২. দুধ বা দই থেকে প্রস্তুত ঘোল। [সং. লপ্সিকা]।

লন্ড্রি

লন্ড্রি [ lanḍri ] বি. কাপড় ধোলাইয়ের দোকান। [ইং. laundry]।

লটারি

লটারি [ laṭāri ] বি. সুরতি খেলা, ভাগ্যপরীক্ষার খেলা। [ইং. lottery]।

লটরপটর

লটরপটর [ laṭara-paṭara ] বি. ১. নানান অপ্রয়োজনীয় জিনিসপত্র; ২. (সচ.) নারীসঙ্গ-ঘটিত নিন্দনীয় ব্যাপার। [দেশি]।

লটবহর

লটবহর [ laṭa-bahara ] বি. (প্রধান যাত্রীদের) সঙ্গের বিবিধ মালপত্র। [তু. লাট২. + বহর]।

লটকানো

লটকানো ক্রি. বি. টাঙানো, ঝুলানো। ☐ বিণ. উক্ত অর্থে।

লটকা

লটকা [ laṭakā ] ক্রি. টাঙানো, ঝুলানো (দেওয়ালে ক্যালেণ্ডার লটকাল)। [হি. √ লটকা]। লটকানো ক্রি. বি. টাঙানো, ঝুলানো। ☐ বিণ. উক্ত অর্থে।

লঞ্চ

লঞ্চ [ lañca ] বি. বাষ্পচালিত ছোটো স্টিমারজাতীয় জলযানবিশেষ। [ইং. launch]।