ললন্তিকা

ললন্তিকা [ lalantikā ] বি. নাভি পর্যন্ত লম্বিত হার। [সং. ললত্ + ক + আ-ন্ আগম]।

ললত

ললত্ [ lalat ] বিণ. ১. (বিরল) কম্পমান; ২. দোলায়মান; ৩. লেহনকারী (তু. ললজ্জিহ্ব-কুকুর)। [সং. √ লড্ (লল্) + অত্]।

ললনা

ললনা [ lalanā ] বি. ১. সুন্দর নারী; ২. পত্নী। [সং. √ লল্ + অন + আ]।

লরি

লরি [ lari ] বি. বাষ্পচালিত মালবাহী যানবিশেষ। [ইং. lorry]।

লম্বোদর

লম্বোদর [ lambōdara ] বিণ. ভুঁড়িওয়ালা, ভুঁড়ো, স্হূলোদর। ☐ বি. (লম্বা বা ঝোলানো পেটযুক্ত বলে) গণেশ। [সং. লম্ব + উদর]।

লম্বিত

লম্বিত [ lambita ] বিণ. ১. ঝোলানো হয়েছে এমন বা ঝুলছে এমন; ২. দোলিত। [সং. √ লম্ব্ + ত]।

লম্বরদার

লম্বরদার [ lambara-dāra ] বি. যে মোড়লশ্রেণির ব্যক্তি বা মুখপাত্র সরকারের পক্ষে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে। [বাং. নম্বর (ইং number) + ফা. দার]।

লবেজান

লবেজান [ labējāna ] বিণ. ১. অতি অস্হির বা উত্কণ্ঠিত (‘লবেজান বিবিজান’); ২. প্রাণ ওষ্ঠাগত হয়েছে এমন। [ফা. লব্-ই-জান্)।

লবডঙ্কা

লবডঙ্কা [ laba-ḍaṅkā ] বি. ১. ফাঁকি; ২. কিছু-না (তুমি পাবে লবডঙ্কা); ৩. বুড়ো আঙ্গুল দেখানো। [দেশি]

লন্ডভন্ড

লন্ডভন্ড [ lanḍa-bhanḍa ] বিণ. বিপর্যস্ত, ছারখার, তছনছ (ঘরের জিনিসপত্র) সব একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। [দেশি]।