ল লহরা লহরা [ laharā ] বি. ১. প্রবাহ্ বা ঢেউ; ২. তবলাবাদনের প্রাধান্যের দ্বারা সংগীতের লহরি সৃষ্টি-লহরায় আনদ্ধ যন্ত্রেরই প্রাধান্য থাকে, যন্ত্রসংগীত তাকেই অনুসর করে। [হি. লহরা]।
ল লহর লহর [ lahara ] বি. ১. ঢেউ; প্রবাহ (হাসির লহর); ২. শ্রেণী, সারি; ৩. প্যাঁচ (সাতলহর হার)। [সং. লহরী]।
ল লহমা লহমা [ lahamā ] বি. মুহুর্ত বা অতি অল্প সময় (এক লহমায় সব বুঝে নিল, ‘হঠাত্ সহস্র দিন শেষ যেন এক লহমায়’: অ. চ.) [আ. লম্হহ্]।
ল লসিত লসিত [ lasita ] বিণ. শোভিত, দীপ্ত, শোভাযুক্ত (‘লসিত সুন্দর সর্ব গাত্র’: জ্ঞান.) [সং. √ লস্ + ত]।
ল লশকর লশকর [ laśa-kara ] বি. ১. সৈন্য, ফৌজ, ২. নৌসৈন্য; ৩. জাহাজের খালাশি; ৪. লোকজন (লোকলশকর)। [ফা. লশ্কর্]।