ল লশকর লশকর [ laśa-kara ] বি. ১. সৈন্য, ফৌজ, ২. নৌসৈন্য; ৩. জাহাজের খালাশি; ৪. লোকজন (লোকলশকর)। [ফা. লশ্কর্]।
ল লম্বোদর লম্বোদর [ lambōdara ] বিণ. ভুঁড়িওয়ালা, ভুঁড়ো, স্হূলোদর। ☐ বি. (লম্বা বা ঝোলানো পেটযুক্ত বলে) গণেশ। [সং. লম্ব + উদর]।
ল লম্বরদার লম্বরদার [ lambara-dāra ] বি. যে মোড়লশ্রেণির ব্যক্তি বা মুখপাত্র সরকারের পক্ষে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে। [বাং. নম্বর (ইং number) + ফা. দার]।
ল লবেজান লবেজান [ labējāna ] বিণ. ১. অতি অস্হির বা উত্কণ্ঠিত (‘লবেজান বিবিজান’); ২. প্রাণ ওষ্ঠাগত হয়েছে এমন। [ফা. লব্-ই-জান্)।
ল লবডঙ্কা লবডঙ্কা [ laba-ḍaṅkā ] বি. ১. ফাঁকি; ২. কিছু-না (তুমি পাবে লবডঙ্কা); ৩. বুড়ো আঙ্গুল দেখানো। [দেশি]
ল লন্ডভন্ড লন্ডভন্ড [ lanḍa-bhanḍa ] বিণ. বিপর্যস্ত, ছারখার, তছনছ (ঘরের জিনিসপত্র) সব একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। [দেশি]।