ল লহর লহর [ lahara ] বি. ১. ঢেউ; প্রবাহ (হাসির লহর); ২. শ্রেণী, সারি; ৩. প্যাঁচ (সাতলহর হার)। [সং. লহরী]।
ল লাইফবোট লাইফবোট [ lāipha-bōṭa ] বি. জাহাজ ইত্যাদি পোত ভগ্ন বা মজ্জমান হলে যাত্রীদের জীবনরক্ষার্ত্রে ব্যবহৃত (এবং প্রধানত জাহাজে সংলগ্ন) ছোটো দ্রুতগামী নৌকাবিশেষ। [ইং. lifeboat]।
ল লাইফবেল্ট লাইফবেল্ট [ lāipha-bēlṭa ] বি. জাহাজ ইত্যাদি ডুবে গেছে যাত্রীদের ভেসে থাকার সাহায্যে জন্য নির্মিত হাওয়া-পোরা রবারের চাকাবিশেষ। [ইং. lifebelt]।
ল ললত ললত্ [ lalat ] বিণ. ১. (বিরল) কম্পমান; ২. দোলায়মান; ৩. লেহনকারী (তু. ললজ্জিহ্ব-কুকুর)। [সং. √ লড্ (লল্) + অত্]।
ল লহমা লহমা [ lahamā ] বি. মুহুর্ত বা অতি অল্প সময় (এক লহমায় সব বুঝে নিল, ‘হঠাত্ সহস্র দিন শেষ যেন এক লহমায়’: অ. চ.) [আ. লম্হহ্]।
ল লসিত লসিত [ lasita ] বিণ. শোভিত, দীপ্ত, শোভাযুক্ত (‘লসিত সুন্দর সর্ব গাত্র’: জ্ঞান.) [সং. √ লস্ + ত]।