লাউডস্পিকার
লাউডস্পিকার [ lāuḍa-spikāra ] বি. যে-কোনো আওয়াজকে তীব্র ও উঁচু করার যন্ত্রবিশেষ। [ইং. loudspeaker]।
লাইন
লাইন [ lāina ] বি. ১. রেখা (লাইন টানা); ২. নিজ নিজ পালা বা ক্রমের জন্য অপেক্ষামাণ মানুষের সারি (টিকিটের লাইন, রেশনের লাইন); ৩. শ্রেণি (ফুলগাছের লাইন); ৪. লৌহপথ (রেলের লাইন, ট্রামের লাইন); ৫. পথ, ধারা (ঠিক লাইন ধরে এগোনো); ৬. (কৌতু. বা আল.) কৌশলপূর্ণ উপায় (লাইন জানা থাকলে কাজটা উদ্ধার হতে পারে)। [ইং. line]।