লাঙুলি

লাঙুলি বিণ লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাঙুল

লাঙুল [ lāṅula ] বি. লেজ, পুচ্ছ। [সং. লাঙ্গুল]। লাঙুলি বিণ লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাগি

লাগি, লাগিয়া [ lāgi, lāgiẏā ] অনু. (কাব্যে) ১. জন্য (‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’: চণ্ডী); ২. তরে (‘কার লাগি হয়েছে বিরাগী’: নজরুল)। [বাং. লাগ + ই, ইয়া < প্রাকৃ. লগ্গই]।

লাগাতার

লাগাতার [ lāgā-tāra ] বিণ. অবিরাম, একটানা (লাগাতার ধর্মঘট, লাগাতার বৃষ্টি)। [হি. লাগাতার]।

লাগাও

লাগাও [ lāgāō ] বিণ. সংলগ্ন, সন্নিহিত, পাশাপাশি (লাগাও ঘরবাড়ি)। [লাগা দ্র]।

লাগ

লাগ [ lāga ] বি. ১. নাগাল (লাগ পাওয়া); ২. স্পর্শ; ৩. নৈকট্য; ৪. ঘনিষ্ট সম্পর্ক, প্রীতির সম্পর্ক (তার সঙ্গে তো তোমার বেশ লাগ আছে)। [লাগা দ্র]।

লাখো

লাখো [ lākhō ] বিণ. লাখ -এর কথ্য রূপ (লাখোবার তাকে বারণ করেছি)। [লাখ দ্র]।

লাখেরাজ

লাখেরাজ [ lākhērāja ] বিণ. নিষ্কর (লাখেরাজ জমি)। ☐বি. নিষ্কর জমি। [আ. লা-খিরাজ]।

লাক্ষিক

লাক্ষিক [ lākṣika ] বিণ. ১. লাক্ষার দ্বারা রঞ্জিত; ২. লাক্ষা-সম্বন্ধীয়। [সং. লাক্ষা + ইক]।

লাক্ষণ্য

লাক্ষণিক, লাক্ষণ্য [ lākṣaṇika, lākṣaṇya ] বিণ. ১. লক্ষণ-সংক্রান্ত; ২. লক্ষণযুক্ত; ৩. লক্ষণস্বরূপ; ৪. লক্ষণ বা লক্ষণাবৃত্তির দ্বারা বোধ্য; ৫. গৌণ (লাক্ষণিক অর্থে); ৬. দৈবজ্ঞ। [সং. লক্ষণ + ইক, য]।