লাঞ্ছিত

লাঞ্ছিত [ lāñchita ] বিণ. ১. ভর্ত্সিত , তিরস্কার; ২. নিন্দিত, অপমানিত, অপদস্হ; ৩. উত্পীড়িত; ৪. কলঙ্কিত; ৫. চিহ্নিত, অঙ্কিত (চন্দনলা়ঞ্ছিত দেহ); ৬. ধ্বজযুক্ত; ৭. নামযুক্ত, নামাঙ্কিত। [সং. √ লাঞ্ছ্ + ত]।

লাঞ্ছনা

লাঞ্ছনা [ lāñchanā ] বি. ১. ভর্ত্সনা, তিরস্কার; ২. নিন্দা, অপামানিত, (অনেক লাঞ্ছনা সয়েছি); ৩. উত্পীড়ন (পরাধীনতার লাঞ্ছনা)। [সং. √ লাঞ্ছ + অন + আ]।

লাঞ্ছন

লাঞ্ছন [ lāñchana ] বি. ১. কলঙ্ক, চিহ্ন (শশলাঞ্ছন, ব্যাঘ্রলাঞ্ছন); ২. ধ্বজ (মকরলাঞ্ছন); ৩. অঙ্কন; ৪. উপাধি, নাম। [সং. √ লাঞ্ছ্ + অন]।

লা জবাব

লাজবাব [ lā-jabāba ] বিণ. ১. তুলনাহীন, অপূর্ব; ২. নিরুত্তর। [ফা. লা জওয়াব্]।

লাজবন্তি

লাজবন্তি [ lāja-banti ] বি. সংগীতের রাগিণীবিশেষ। [হি. লাজবন্তী]।

লাছি

লাছি [ lāchi ] বি. সুতোর গুটি বা কাটিমে জড়ানো সুতো (এক লাছি সুতো)। [দেশি.]।

লাছা

লাছা [ lāchā ] ক্রি. পাতা, স্হাপন করা (বিছানা লেছে দাও)। [বাং. লাছ্ + আ]।

লাঙুলি

লাঙুলি বিণ লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাঙুল

লাঙুল [ lāṅula ] বি. লেজ, পুচ্ছ। [সং. লাঙ্গুল]। লাঙুলি বিণ লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাগেজ

লাগেজ [ lāgēja ] বি. যাত্রীদের মালপত্র। [ইং. luggage]।