লায়েক

লায়েক [ lāẏēka ] বিণ. ১. সাবালক; ২. যোগ্য, সমর্থ, কাজ করার উপযুক্ত; ৩. (নিন্দায়) মাতব্বর (খুব লায়েক হয়ে গেছ দেখছি); ৪. ফসলের উপযুক্ত (লায়েক জমি)। [আ. লায়ক]।

লাম্পট্য

লাম্পট্য [ lāmpaṭya ] বি. লম্পটের ভাব বা বৃত্তি, লম্পটতা, ব্যভিচার; যৌন অনাচার। [সং. লম্পট + য]।

লাবণিক

লাবণিক [ lābaṇika ] বিণ. লাবণ; লবণসম্বন্ধীয়। ☐ বি. লবণ-বিক্রেতা। [সং. লবণ + ইক]।

লাবড়া

লাবড়া [ lābaḍ়ā ] বি. বিবিধ সবজি-সহযোগে পাঁচমিশালি ব্যঞ্জন, ঘ্যাঁট। [সং. লাবু (অলাবু) + বাং. ড়া = লাবুড়া > লাবড়া]।

লাবণ

লাবণ [ lābaṇa ] বিণ. ১. লবণসম্বন্ধীয়; ২. নোনা, লবণাক্ত। [সং. লবণ + অ]।

লাব

লাব [ lāba ] বি. বটের পাখি । [সং. লু + অ]

লাদি

লাদি [ lādi ] বি. ছাগল ইঁদুর আরশোলা প্রভৃতি প্রাণীর বিষ্ঠা, নাদি। [< সং. লণ্ড.]।

লাড্ডু

লাড্ডু [ lāḍḍu ] বি. নাড়ু, তিল নারকেল প্রভৃতির তৈরি গোলাকার মিঠাইবিশেষ। [হি. লাড্ডু < সং লড্ডু]।

লাঠালাঠি

লাঠালাঠি [ lāṭhā-lāṭhi ] বি. ১. লাঠির দ্বারা পরস্পর প্রহার; ২. (আল.) তুমুল বিবাদ। [বাং. লাঠি + লাঠি]।

লাঞ্ছিত

লাঞ্ছিত [ lāñchita ] বিণ. ১. ভর্ত্সিত , তিরস্কার; ২. নিন্দিত, অপমানিত, অপদস্হ; ৩. উত্পীড়িত; ৪. কলঙ্কিত; ৫. চিহ্নিত, অঙ্কিত (চন্দনলা়ঞ্ছিত দেহ); ৬. ধ্বজযুক্ত; ৭. নামযুক্ত, নামাঙ্কিত। [সং. √ লাঞ্ছ্ + ত]।