লিজ্জে

লিজ্জে [ lijjē ] ক্রি. (বর্ত. অপ্র.) ধরে বা ধরবে (‘কু়ড়োবা কুড়োবা কুড়োবা লিজ্জে’: শুভ.)। [প্রাকৃ. < সং. গৃহ্যতে]।

লিচু

লিচু [ licu ] বি. অমসৃণ খোসাযুক্ত এবং ভিতরে সুমিষ্ট শাঁসযুক্ত ছোটো ফলবিশেষ। [চৈ. লি-চী > ইং. litchi]।

লালিত্য

লালিত্য [ lālitya ] বি. ১. ললিত ভাব, কমনীয়তা, কান্তি, সৌন্দর্য (মুখমণ্ডলের লালিত্য); ২. মধুরতা, মাধুর্য (কবিতার পদলালিত্য) । [সং. ললিত + য]

লালাস্রাব

লালাস্রাব [ lālā-srāba ] বি. মুখের লাল ঝরা। [বাং. লালা২ + সং. স্রাব]।

লালাটিক

লালাটিক [ lālāṭika ] বিণ. ১. ললাট বা কপালসম্বন্ধীয়; ২. ভাগ্য সম্বন্ধীয়; ৩. ভাগ্যলব্ধ (লালাটিক প্রাপ্তিযোগ)। ☐ বি. ললাটভূষণ। [সং. ললাট + ইক]।

লালফিতে

লালফিতে [ lāla-phitē ] বি. ১. (সচ. লাল রঙ্গের ফিতায় বাঁধা থাকে বলে) সরকারী অফিসের ফাইল বা নথিপত্র; ২. (আল.) সরকারি অফিসের দীর্ঘসূত্রতা। [ইং. red tape এর অনুকরণজাত]।

লালন

লালন [ lālana ] বি. সযত্নে পালন (অতিলালনের ফলেই ছেলেটা নষ্ট হয়েছে)। [সং. √ লল্ + অন]। লালনপালন বি. প্রতিপালন।

লালনগীতি

লালনগীতি [ lālana-gīti ] বি. লালন ফকিরের গান। [বাং. লালন + গীতি]।

লালচ

লালচ [ lālaca ] বি. (বিরল) লালসা। [হি.]